সোহরাওয়ার্দী কলেজ বিজ্ঞান ক্লাবে সফল সদস্য নির্বাচন প্রক্রিয়া

Share the post
আলিফুল ইসলাম আলিফ , সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি :রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বিজ্ঞান ক্লাবে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ভর্তি পরীক্ষা ও ভাইভা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান কলেজের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং অনার্সের বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।
সুশৃঙ্খল পরিবেশে প্রথমে ২৫ নম্বরের লিখিত ভর্তি পরীক্ষা নেওয়া হয়। লিখিতের পর ক্রমানুসারে অনুষ্ঠিত হয় ভাইভা। উচ্চ মাধ্যমিক ও অনার্স শিক্ষার্থীদের জন্য ছিল আলাদা প্রশ্নব্যবস্থা। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, বিজ্ঞান ক্লাবে যুক্ত হওয়ার এই প্রক্রিয়া অত্যন্ত সুন্দর, নিয়মানুবর্তী এবং সন্তোষজনক ছিল। তারা ভবিষ্যতে ক্লাবের সাথে থেকে বিভিন্ন কার্যক্রমে যুক্ত হওয়ার আশাও ব্যক্ত করেন।
সাইন্স ক্লাবের প্রেসিডেন্ট আতিকুল ইসলাম মমিন পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আজকের অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। নতুন সদস্যদের জ্ঞান, আগ্রহ ও সংগঠনের প্রতি দায়িত্ববোধ দেখে আমরা অনুপ্রাণিত। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটি শক্তিশালী ও সক্রিয় টিম গঠনের পথে আরও এগিয়ে গেলাম।” তিনি আরও জানান, সামনে প্রশিক্ষণ, বিজ্ঞান প্রদর্শনী ও বিভিন্ন প্রজেক্ট কার্যক্রমের আয়োজন করা হবে।
বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনমূলক কাজে তরুণদের সম্পৃক্ত করতে বিজ্ঞান ক্লাবের এমন উদ্যোগ শিক্ষা-অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে—এমনটাই প্রত্যাশা সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোহরাওয়ার্দী কলেজে সাংবাদিক সমিতির ব্যতিক্রমধর্মী উদ্যোগে “মৌসুমী ফল উৎসব”

Share the post

Share the postক্যাম্পাস প্রতিনিধি: আলিফুল ইসলাম আলিফ: রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আজ ৩০ জুন (সোমবার) সাংবাদিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও বর্ণাঢ্য ফল উৎসব। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে পরিবেশিত হয় দেশীয় মৌসুমি নানা রকম ফল। উৎসবটি আয়োজন করে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লিচু, লটকন, পেঁপে, […]

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ঢাকা বিভাগ ছাত্র কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Share the post

Share the postআলিফুল ইসলাম আলিফ | সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি:রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আজ রবিবার (২৭ এপ্রিল) প্রকাশিত হয়েছে ঢাকা বিভাগ ছাত্র কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি। ছোট্ট আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কমিটির আত্মপ্রকাশ ঘটে। কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় এবং প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াছমিন। নতুন […]