জাল দলিল বানিয়ে আপন ভাগিনার জমি দখল নেওয়ার অপরাধে দু’ই মামা কারাগারে 

Share the post
মোঃরেজাউল করিম, টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের মির্জাপুরে ধেরুয়া(নাসির গ্লাস)সংলগ্ন  নামক এলাকায় জাল দলিল বানিয়ে আপন ভাগিনার জমি দখল করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আপন তিন(০৩) মামা।কোদালিয়া গ্রামের মৃত ছোরহাব হোসেনের ছেলে মাসুদ মিয়া তের(১৩)বছর পূর্বে মারা গেলে তার-ই আপন তিন(৩) মামা জাল দলিল বানিয়ে জমি দখল করে নেয় তারা।এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাস্তা প্রশস্ত করার জন্য জমি অধিগ্রহণের প্রায় পাঁচ (০৫) কোটি টাকা আত্মসাং করেছে বলে জানিয়েছে মাসুদের পরিবার।মৃত মাসুদের স্ত্রী(শাহিদা) বাদী হয়ে-২০২০ সালে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে তিন(৩) মামা-কে আসামি করে মামলা দায়ের করেন।আদালতে প্রায় পাঁচ(৫) বছর মামলা চলতে  থাকে।মামলা চলাকালীন থাকা অবস্থায় আজ মামলাটির শুনানি হলে দুই আসামি উপস্থিত থাকায় বিজ্ঞ আদালত  দু’জনকে দু’বছরের সাজাসহ অনাদায়ে আরো অতিরিক্ত তিন মাসের জেল দিয়ে হাজতে পাঠিয়ে দেন।আসামিরা হলো, টাঙ্গাইলের মির্জাপুরের ১০নং গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামের মৃত হাকিম সিকদারের ছেলে মো.হালিম সিকদার(৬২)ও শাহজাহান সিকদার(৫৮)।
এ বিষয়ে নিহত মাসুদের পরিবারের সঙ্গে কথা হলে তারা  বলেন,আমার স্বামী মারা  যাওয়ার পরে আমাদের জমি তারা জাল দলিলের মাধ্যমে দখল করে নেওয়া সহ রাস্তা অধিগ্রহণের প্রায় পাঁচ(৫)কোটি টাকা হাতিয়ে নিয়েছে।আমি সহ আমার ছেলে-মেয়েকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও প্রাণনাশকের হুমকি দিয়ে আসছিলো তারা।আজ আমি এই রায় ঘোষণার পরে আমি অনেক টাই খুশি হয়েছি।আমি সুষ্ঠ বিচার পেয়েছি আদালতে নিকট হতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মির্জাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: নিখোঁজের তিন দিন পর বারোখালি খাল থেকে লাশ উদ্ধার

Share the post

Share the post‎সীমান্ত দাস মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:‎টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর গোলাপী বেগম নামে তিন সন্তানের জননীর পা বাধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) সকালে মির্জাপুর থানা সংলগ্ন বারোখালী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ‎নিহত গোলাপী বেগম মির্জাপুর পৌর এলাকার বাওয়ার রোডের বিশু মিয়ার মেয়ে ও পোষ্টকামুরী দক্ষিণ পাড়ার […]

মির্জাপুরে উপজেলায় ২৬০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে

Share the post

Share the postসীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে মির্জাপুর থানা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আদনান মুস্তাফিজ। এ সময় অন্যদের মধ্যে মির্জাপুর […]