ঢাকায় অগ্নিকাণ্ডে ব্রাহ্মণবাড়িয়ার পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু, ৩ দিন পর জানল পরিবার

Share the post

ঢাকায় অগ্নিকাণ্ডে ব্রাহ্মণবাড়িয়ার পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু, ৩ দিন পর জানল পরিবার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা এমদাদ সাগর (৩২) গ্রেপ্তার এড়াতে পলিয়ে ছিলেন। তিনি গ্রেপ্তার এড়াতে পারলেও কিন্তু মৃত্যুকে আর এড়াতে পারেননি। ঢাকার শাহজাদপুর এলাকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁর মৃত্যুর খবর তিন দিন পর আজ বৃহস্পতিবার জানতে পেরেছে তাঁর পরিবার। মৃত্যুর সংবাদ পেয়ে আজ ঢাকা গিয়ে স্বজনেরা তাঁর লাশ শনাক্ত করেন।
মারা যাওয়া এমদাদ সাগর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের মৃত জারু মিয়ার ছেলে। তিনি বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে এমদাদ এলাকাছাড়া। তাঁর বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা আছে।
পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, গত সোমবার দুপুর ১২টার দিকে ঢাকার ভাটারা থানার শাহজাদপুরে বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউয়ের সৌদিয়া হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজন মারা যান। তাঁদের মধ্যে একজন ছিলেন এমদাদ সাগর। নাম ও পরিচয় শনাক্ত না করতে পারায় তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার গুলশান থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান ফোন করে বিজয়নগর থানা–পুলিশকে পাসপোর্টের ছবি পাঠিয়ে নিহত যুবকের বিষয়ে খোঁজ নিতে বলেন। বিজয়নগর থানা–পুলিশ এমদাদের মামাতো ভাই লিটন মুন্সিকে বিষয়টি জানান। এরপরই এমদাদের মৃত্যুর বিষয়টি স্বজন ও পরিবারের লোকজন জানতে পারেন।
এ বিষয়ে আজ বেলা পৌনে ৫টার দিকে লিটন মুন্সি প্রথম আলোকে বলেন, এমদাদের বড় ভাই জহিরুল ইসলাম লাশ নিয়ে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের উদ্দেশে রওনা হয়েছেন। এক মাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]