২ বছরের সাজা এড়াতে ১১ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

Share the post

চাঁপাইনবাবগঞ্জে দুই বছরের সাজা এড়াতে ১১ বছর আত্মগোপনে থাকার পর পুলিশের হাতে ধরা পড়েছেন ফরিদ আলী নামে ৫৮ বছরের এক বৃদ্ধ। শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফরিদ আলী রামকৃষ্টপুরের মৃত শীষ মোহাম্মদের ছেলে।চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহফুজুল হক চৌধুরী জানান, ১৯৮৯ সালে চোরাচালান প্রতিরোধ আইনে একটি মামলা হয় ফরিদের বিরুদ্ধে। ওই মামলায় ২০১২ সালে তার বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।

মাহফুজুল হক চৌধুরী বলেন, ফরিদ আলীকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। কিন্তু দীর্ঘ ১১ বছর ধরে ফরিদ আলীকে গ্রেপ্তারের চেষ্টা করে ব্যর্থ হয় পুলিশ।

মাহফুজুল হক চৌধুরী আরও বলেন, শেষ পর্যন্ত শনিবার রাতে নিজ বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। সবার চোখ এড়িয়ে শনিবার তিনি বাড়ি আসেন। ফরিদ আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]