২০২৩ সাল থেকে পিইসি ও জেএসসি পরীক্ষা থাকবে না-শিক্ষামন্ত্রী

Share the post

২০২৩ সাল থেকে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা নেয়া হবে না। নতুন শিক্ষাক্রমের রূপরেখা অনুযায়ী ক্লাস থ্রি পর্যন্ত কোনো পরীক্ষা নেই। পিইসি পাবলিক পরীক্ষা না। এই পরীক্ষা অন্য সমাপনী পরীক্ষার মতোই হবে।এইচএসসির রেজাল্ট হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষার ফল মিলিয়ে।

ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমের রূপরেখা অনুযায়ী দশম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান-মানবিক ও বাণিজ্য কোনো বিভাগ থাকবে না। পরিবর্তন হতে পরে এইচএসসি পরীক্ষার নামও। একই সাথে গ্রেডিং সিস্টেমেও পরিবর্তনের ইঙ্গিত দেন ডা. দীপু মনি।

দশম শ্রেণি পর্যন্ত সবাইকে ১০টি বিষয়ের সব পড়তে হবে। মাদরাসা ও কারিগরির ক্ষেত্রে তাদের নির্দিষ্ট বিষয়সহ পড়তে হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সনদ সর্বস্ব শিক্ষা নয়, পারদর্শিতাকে নতুন রূপরেখায় জোর দেয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক সব শ্রেণির ক্ষেত্রে এই রূপরেখা বাস্তবায়ণ হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]