১৫ হাজার দর্শনার্থী সমাগমে পেনিনসুলায় সম্পন্ন হলো ঈদ এক্সট্রাভ্যাগেনজা

Share the post

১৫ হাজারেরও বেশি ক্রেতা দর্শনার্থীর অংশগ্রহনে চট্টগ্রাম নগরীর তারকা হোটেল পেনিনসুলা চিটাগাং-এর ডালিয়া হলে সফলভাবে সম্পন্ন হয়েছে তিন দিন ব্যাপী পোষাক প্রদর্শনী ও লাইফস্টাইলের বড় আয়োজন রেড গ্রোসার প্রেজেন্টস ঈদ এক্সট্রাভ্যাগেনজা ২০২২ । ইভেন্ট প্ল্যানার ‘লামোর ইভেন্ট’, গার্লস গ্রুপ মেকাপ-শেকাপ ও রিফাত ক্রিয়েশনের যৌথ উদ্যোগে গত মঙ্গলবার এই প্রদর্শনী শুরু হয়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সমাপনি অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রদর্শনী সমাপ্ত হয়। ঈদ এক্সট্রাভ্যাগেনজার টাইটেল স্পন্সর ছিলো ই-কমার্স প্রতিষ্ঠান ‘রেড গ্রোসার’।
সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান রেড গ্রোসার-এর সিইও আশিকুর রহমান, নারী উদ্যোক্তা সোনিয়া আজাদ, ব্র্যাক ব্যাংকের হেড অব লোন একরামুল হক রনী, এক্সট্রাভ্যাগেনজার আয়োজক মেকআপ শেকআপ-এর কর্ণধার জুহি চৌধুরী, রিফাত ক্রিয়েশনের রিফাত সুলতানা, লামোর ইভেন্টের সাদ শাহরিয়ার, সাফায়েত সাকি, সাইফ শোয়েব প্রমুখ।

লামোর ইভেন্টের উদ্যোক্তা সাদ শাহরিয়ার জানান, ঈদের আগে সুলভে ঈদ শপিং-এর সুযোগ করে দিতে তিন দিনের ঈদ এক্সট্রাভ্যাগেনজার আয়োজন করা হয়েছিলো। এতে আশাতীত সাড়া পাওয়া গেছে। তিন দিনে ১৫ হাজারেরও বেশি ক্রেতা দর্শনার্থীর সমাগম ঘটেছিলো। এতে প্রদর্শনীতে অংশ নেওয়া নারী উদ্যোক্তারাও লাভবান হয়েছে। ক্রেতারাও নানা অফারে ও ডিসকাউন্টে পণ্য কেনার সুযোগ পেয়েছে।
মেকআপ শেকআপে’র কর্ণধার জুহি চৌধূরী জানান, প্রদর্শনীতে অর্ধশতাধিক নারী উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে অংশ নিয়েছেন। বিপুল দর্শনার্থী সমাগম ও ব্যাপকভাবে পণ্য বিক্রি হওয়ায় নারী উদ্যোক্তারাও সন্তুষ্ট। আগামীতেও এই ধরনের প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানান জুহি চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]