১৪ বছর ধরে ভাত খাননা তিনি!

Share the post
মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারার বেদনায় ১৪ বছরের অধিক সময় ধরে ভাত খাননা কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের কৃষক ইনু মিয়া (৭৫) নামের এক বিএনপি সমর্থক। ভাতের বদলে কলা, রুটি, আর শুকনো খাবার খেয়ে কাটিয়ে দিয়েছেন ১৪ বছরের অধিক সময়।
বিএনপি ক্ষমতায় না এলে এবং ভৈরব- কুলিয়ারচর আসনে বিএনপি’র প্রার্থী শরীফুল আলম এমপি না হলে সে কোন দিন ভাত স্পর্শ করবেনা এমনটিই জানান তার পরিবার।
রামদী ইউনিয়নের পচ্চিম জগৎ চর গ্রামের মৃত সোলায়মান মিয়ার ছেলে ইনু মিয়া। ২ ছেলে ১ মেয়ের জনক তিনি। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে তিনি বিএনপি’র একজন একনিষ্ঠ সমর্থক। বিএনপি ক্ষমতাচ্যুত হত্তয়ার পর ইনু মিয়া আওয়ামী লীগের কর্মীদের হাতে হয়েছেন লাঞ্ছিত। এর পর থেকে সে প্রতিজ্ঞা করেছেন যতদিন বিএনপি ক্ষমতায় না যাবে এবং শরিফুল আলম এমপি না হবেন ততদিন সে ভাত খাবেন না। ২০১৮ সালে সে বিএনপি’র পক্ষে ভোট  দিতে গেলে তাকে লাইন থেকে ঘাড় ধরে বেড় করে দেয় আওয়ামী লীগের লোকজন। সেই থেকে ভাত না খেয়ে একে একে পার করে দিয়েছেন ১৪টি বছর। পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান এমনকি ঈদের দিনেও সে ভাত খাননা।
ইনু মিয়া বলেন, আমি ভোট দিতে গেলে আমাকে মারধর করে কেন্দ্র থেকে আওয়ামী লীগের লোকজন বের করে দিয়েছে। সেই থেকে আমি প্রতিজ্ঞা করেছি যত দিন বিএনপি ক্ষমতায় না আসে আর শরীফুল আলম এমপি না হয় ততদিন পর্যন্ত আমি ভাত খাবোনা। আমি ভাত ছাড়া অনান্য খাবার খেয়ে জীবন কাটিয়ে দিচ্ছি।
 ইনু মিয়ার স্ত্রী জানান, ঈদ কিংবা কোন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের দিনও তাকে আমরা এক মুঠো ভাত খাওয়াতে পারিনা।
কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম সাংবাদিকদের বলেন, যে ব্যক্তি দলকে ভালবেসে এত বড় ত্যাগ স্বীকার করতে পারে এমন ব্যক্তির পাশে থাকা আমাদের দরকার। গ্রামের একজন বয়োবৃদ্ধের এটা একটা প্রতীকি প্রতিবাদ। তার যে কোন প্রয়োজনে আমরা তার পাশে থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]