১৩ জেলার বন্যা পরিস্থিতির আরো অবনতি

Share the post

দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ১৩ জেলার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। শহর ও ফসলরক্ষা বাঁধসহ নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙ্গন। পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন লাখো বানভাসি মানুষ। চরম আকার নিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট।

ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানি বেড়ে নেত্রকোনা, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, শেরপুর, লালমনিরহাট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, গাইবান্ধা, বগুড়া, জামালপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।পাহাড়ি ঢল ও টানা দুই দিনের ভারী বৃষ্টিতে মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে ফেনীর ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ভাঙ্গন দেখা দিয়েছে উপজেলা বাজারসহ উত্তর দৌলতপুর ও বরইয়া এলাকায়।

কিশোরগঞ্জের ৮ উপজেলার ৫০ ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে লাখো মানুষ। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এরই মধ্যে আশ্রয় নিয়েছেন প্রায় ৫ হাজার মানুষ।

বন্যার কারণে পানিবন্দী হয়ে পড়েছেন নেত্রকোণার ৬২টি ইউনিয়নের প্রায় ২ লাখ মানুষ। তাদেরকে উদ্ধার করা এবং ত্রাণ ও চিকিৎসা সেবা পৌঁছাতে প্রশাসনকে সহযোগিতা করছে সেনাবাহিনী।এ ছাড়া ধরলা, ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তাসহ কয়েকটি নদ-নদীর পানি বাড়ায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। চরম ভোগান্তি পোহাচ্ছেন কুড়িগ্রাম, রংপুর, নীলফামারীসহ কয়েকটি জেলার কয়েক লাখ বানভাসি মানুষ।

যমুনা নদীর পানি বেড়ে বগুড়া ও জামালপুরেও নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে শেরপুরে বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]