১২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লার গরীব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Share the post
মোঃ আলমগীর হোসাইন, কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুর মহানগরের কোনাবাড়ী  থানার ১২নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ৭০ জন নারী-পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
(২৮ শে মার্চ) শুক্রবার সকাল ১১টা থেকে জুমার নামাজের আগ মূহুর্তে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, সেমাই, চিনি, দুধ সহ আরো খাদ্য সামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন জনাব, ডা. কবির হোসেন- আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনাবাড়ী থানা, জনাব, এ্যাড. মাইনুল ইসলাম মানিক- নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনাবাড়ী থানা, জনাব, দেলোয়ার হোসেন- সভাপতি বিক্রমপুর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ কোনাবাড়ী।
ঈদের আগ মূহুর্তে মোঃ নজরুল ইসলাম মোল্লার উপহার পেয়ে খুশি বৃদ্ধা সমবানু, চায়না, আছিয়া, সেলিনা, শেফালি, আজিজ মিয়া। তারা বলেন, ঈদ সামগ্রী পেয়ে আমরা খুশি। আমাদের পরিবারে খুশির বার্তা নিয়ে এসেছে এই উপহার। ঈদ উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লাকে জনদরদী আখ্যায়িত করে  ধন্যবাদ জানান তারা।
কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম মোল্লা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হলে সরকারি বরাদ্দে গরীব ও দুঃস্থদের পাকা ঘর করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ঈদ সামগ্রী যাকাতের টাকা থেকে দিচ্ছি না। এটা আমার এলাকার সাধারণ জনগণের জন্য ঈদ উপহার ও ঈদ শুভেচ্ছা বিনিময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

 গাজীপুর বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০

Share the post

Share the postমোঃ মাহবুবর রহমান প্রতিনিধিঃ গাজীপুর জেলার কোনাবাড়ী মেট্রো এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে অন্তত ২০ যাত্রী। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ১৮:৩৫মিনিটের সময় যাত্রীবাহী বেপরোয়া গতির তাকওয়া বাস ও ইঞ্জিন বিকল মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছনে থেকে সজোড়ে ধাক্কায় এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, […]

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে পিটিয়ে আঙুল ভেঙে দিলো—অভিযুক্ত রিয়াজ মেম্বার

Share the post

Share the postমোঃ মাহবুবুর রহমান সোহেল কালিয়াকৈর গাজীপুর :গাজীপুরের কোনাবাড়ীতে যেন আরেকটি অন্ধকার অধ্যায়ের জন্ম হলো। সত্য প্রকাশের ‘অপরাধে’ সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক কালবেলার সাহসী সাংবাদিক মোহাম্মদ মানিক মিয়া।ভুক্তভোগীর অভিযোগ, একটি সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনপ্রতিনিধি রিয়াজ মেম্বার তাকে কৌশলে বাসা থেকে ডেকে নেন। এরপর পরিবারের স্বজনদের সামনেই তার ওপর […]