১’শ কর্মহীন রোজাদার ব্যক্তিদের ঘরে ঘরে এবং রিক্সা,ভ্যানে চালকেরর মাঝে ইফতার বিতরণ ও ইফতার পাটি করেন চট্টগ্রাম মহানগর, চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতাবৃন্দ।

Share the post

সুব্রত মজুমদার (চট্টগ্রাম প্রতিনিধি) : চট্টগ্রামে হাজারো মানুষ কর্মহীন হয়ে নিজ নিজ ঘরে অবস্থান করছে। করোনার মাঝেই নিদারুণ কষ্টে পরিবার নিয়ে মাহে রমজানের সংযম পালন করে যাচ্ছে হাজারো পরিবার। এমতাবস্থায় করোনা দুর্যোগ মোকাবেলায় শুরু থেকে কাজ করে আসা চান্দগাঁও থানা ছাত্রলীগ এবং ৪/৬ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা হৃদয় আহম্মেদ, আরমান আহমেদ,অপূর্ব দাশ, কাউছার মামুন,মোঃ ইরফান, মোঃ মামুন, মোঃ ফাহিম, মোঃ ইমন,এরা পৌঁছে দিয়েছেন কর্মহীন রোজাদার ব্যক্তিদের ঘরে ঘরে ইফতার। আজ (০৬/০৫/২০ইং)রোজ বুধবার বিকাল ৪.০০টা ঘটিকায় চট্টগ্রাম মহানগরের বহদ্দারহাট মোড়ে চান্দগাঁ থানা ছাত্রলীগ কমিটির বিশেষ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। শুধু তাই নয় এর আগেও করোনা দুর্যোগ দেখার সাথে সাথেই তাঁরা সড়ক ও যানবাহনে জীবানুণাশক স্প্রে করা, সাধারণ মানুষকে সচেতনতার পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ সর্বশেষ নিজ উদ্যোগে নিরবে অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা মোঃ আসিফ হোসেন সিফাত পবিত্র রমজানে সর্বমহলের কাছে প্রশংসনীয় এই উদ্যোগ প্রসঙ্গে। এই বিষয়ে জানতে চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা মোঃ আসিফ হোসেন সিফাত বলেন, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সর্বদাই জয় হয়েছে মানবতার। দেশের এই ক্রান্তিকালে সকলেরই উচিত নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা। হয়তো এই দুর্যোগ একদিন কেটে যাবে কিন্তু ততদিন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার এই বাংলাদেশে কেউ যেন কষ্টে না থাকে তা মাঠপর্যায়ে নিশ্চিত করার দায়িত্ব সকলের আর সেক্ষেত্রে ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে শেষ পর্যন্ত মাঠে থাকার প্রত্যাশা ব্যক্ত করি। এই বিষয়ে জানতে ৬নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা হৃদয় আহম্মেদ বলেন , ‘আমরা ছাত্রলীগ পরিবার করোনার শুরু থেকেই নানা ভাবে মানুষের পাশে আছি। বিগত দিনে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এখন চলছে রমজান, এই সময় অনেক অটো ভ্যান চালক, রিকশাচালক ইফতারের সময় রাস্তায় থাকে। তাই তাদের কথা চিন্তা করে আজ আমরা ইফতার বিতরণ করেছি।’ এই সময় আরো জানতে চাইলে ৬নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা অপূর্ব দাশ বলেন, আমরা সর্বদা মানুষের পাশে থেকে আসছি।কেন্দীয় ছাত্রলীগের নির্দেশে আমাদের এই কাযর্কম চলমান থাকবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]