হাসিনা দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেশ থেকে পালিয়েছে- রিজভী 

Share the post
আশিকুর রহমান, নরসিংদী :-শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেশ থেকে পালিয়েছে। কিন্তু ভিন্ন দেশে গিয়েও সে বসে নেই, নানামুখী ষড়যন্ত্র করেই যাচ্ছেন। নির্বাচন যাতে না হয়, সেজন্য নির্দেশ দিচ্ছেন বলে মন্তব্য করেছেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (২৯শে অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার মাধবদীর হেরিটেজ রিসোর্টে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে অনেক কাঁটা-কণ্টক পথ অতিক্রম করতে হবে। তাই আগামী নির্বাচন ফুল বিছানো রাজপথে হবে না।
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জামায়াত এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের এক নেতা বলেছেন নির্বাচন হতেও পারে, নাও হতে পারে। তাদের এই বক্তব্য শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে। যে নির্বাচন নিশ্চিত করতে বেগম জিয়া জেল খেটেছেন, চিকিৎসা থেকে বঞ্চিত  হয়েছেন। পরিবারের ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে তারেক রহমান গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। তিনি আরও বলেন, সমাজের সজ্জন মানুষ, ভালো মানুষ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক, কৃষক—প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবেন। কিন্তু হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছেন, যারা জনপদে রক্ত ঝরিয়েছেন তারা বিএনপির সদস্য হতে পারবেন না এবং সমাজবিরোধীরা যদি দলে যোগ দিতে না পারে, তাহলে ৯০ শতাংশ মানুষ বিএনপির পতাকাতলে আসবে। যার ফলশ্রুতিতেই ২৪শে গণঅভ্যুত্থান হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নরসিংদীতে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ 

Share the post

Share the postআশিকুর রহমান, নরসিংদী :-নরসিংদী সদর উপজেলার করিমপুরে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেলে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর মধ্যপাড়া গ্রামে এই কম্বল বিতরণ করা হয়। সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আসগর এর উদ্যোগে এই কম্বল বিতরণের আয়োজন করা […]

নরসিংদীতে হত্যার রহস্য উদঘাটন স্বামী-স্ত্রী ।

Share the post

Share the postআশিকুর রহমান, নরসিংদী :-নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম হত্যার রহস্য উদঘাটন করেছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১) নরসিংদী। শুক্রবার (১৬ জানুয়ারী) সকালে র‍্যাবের অস্থায়ী কার্যালয়ে র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আরিফুল ইসলাম এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার মাধবদী থানাধীন নওপাড়া এলাকার বাসিন্দা নাসির […]