হালিশহরে নানা বাড়িতে বেড়াতে আসা শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

Share the post

চট্টগ্রাম সংবাদ:  চট্টগ্রাম মহানগরীর হালিশহর ‘এ’ ব্লক বাস স্টেশন এলাকার একটি নির্মাণাধীন ভবনের ভেতর জমে থাকা পানি থেকে ৬ বছর বয়সী এক শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এ লাশটি উদ্ধার করার কথা জানিয়েছেন হালিশহর থানার হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘ফয়সাল মেহরাব আরিয়ান নামে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ‘এ’ ব্লক বাস স্টেশন এলাকার একটি নির্মাণাধীন ভবনের জমে থাকা পানিতে লাশটি ভেসে উঠায় স্থানীয় লোকজন আমাদের জানায়। আমরা ঘটনাস্থলে এসে শিশুটির মরদেহ উদ্ধার করি।’

তিনি আরো বলেন, ‘শিশুটি ঢাকায় থাকতো। গত দুই মাস আগে তারা তার নানার বাড়িতে বেড়াতে আসে। তার নানার বাড়ি শাপলা আবাসিক এলাকায়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে তদন্ত চলছে।’

থানা পুলিশ সূত্রে জানা যায়, নানার বাড়ি বেড়াতে এসে হালিশহর থানা এলাকার নির্মাণাধীন একটি ভবনের জমে থাকা পানি থেকে অর্ধ-গলিত অবস্থায় পড়েছিলো ৬ বছরের শিশু আরিয়ান। নগরীর হালিশহর ‘এ’ ব্লক বাস স্টেশন এলাকার একটি নির্মাণাধীন ভবনের জমে থাকা পানি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটির পরনে একটি গেঞ্জি ও হাফ প্যান্ট পড়া ছিল।

এদিকে লাশ উদ্ধারের খবর পেয়েই সিআইডির ক্রামই সিন ইউনিটের একটি দল ঘটনাস্থলে গেছেন। লাশের সুরতাল প্রতিবেদন ও আশপাশের পরিবেশ পরিস্থিতি দেখে তদন্ত শেষে মৃত্যুর কারণ ও কেউ জড়িত থাকলে তাদের আটক করা হবে জনিয়েছেন সিআইডি চট্টগ্রাম (মেট্রো) বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]