হবিগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ৬ মাসের কারাদণ্ড প্রদান

Share the post

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।হবিগঞ্জের চুনারুঘাটে কোচিংয়ে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আব্দুল মান্নান (২১) নামে এক জনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান উপজেলার মিরাশি গ্রামের আব্দুস সালামের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী কোচিংয়ে যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত ও স্পর্শের চেষ্টা করে মান্নান।
এসময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক স্বপন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। এসময় উত্ত্যক্তের কথা স্বীকার করলে মান্নানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ৬ মাসের দণ্ডাদেশ দেওয়ার পর তাকে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।
এসব বিষয়ে প্রশাসন সব সময় কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে তা গুরুত্ব সহকারে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]