‎হবিগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা, কেরানীগঞ্জ থেকে স্বামী গ্রেপ্তার

Share the post

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : ‎হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের পাঁচ দিন পর এক অন্তঃসত্ত্বা গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম মাইশা আক্তার (২০)। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই থেকে মাইশা নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ২২ জুলাই উপজেলার আন্দিউড়া ইউনিয়নের একটি ডোবার কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে পচন ধরেছিল এবং তা আংশিক গলিত ছিল।

‎নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন মাইশা। তার স্বামী সোহাগ মিয়ার বিরুদ্ধে তারা একাধিকবার নির্যাতনের অভিযোগও করেছিলেন।

‎এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার পরিপ্রেক্ষিতে র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে ২৮ জুলাই ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে প্রধান আসামি সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়।র‍্যাব সূত্র জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ স্থানীয়রা ঘাতকদের দ্রুত বিচার দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]