হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

Share the post

(আকাশ ):মৌলভীবাজার সদর উপজেলার বালিকান্দি খেয়াঘাট এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যার পর হাসপাতালে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহত রাজন মিয়া সদর উপজেলার বুদ্ধিমন্তপুর এলাকার আশিক মিয়ার ছেলে। পুলিশ ও পরিবার জানায়, আজ সকালে রাজন মিয়া নিজ বাড়ি উপজেলার বুদ্ধিমন্তপুর গ্রামে যাবার উদ্দ্যেশে শহরের সুলতানপুর এলাকার বাসা থেকে বের হন। শহরতলীর বালিকান্দি কেয়াঘাট এলাকা যাবার পর তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর রাজনের লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল করে। রাজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে মর্গে রাথা হয়েছে। মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, নিহত রাজন শহরের হিলালপুরে এলাকার পীর আজাদের ছোট ভাই রুবেল হত্যার এজহারভুক্ত ৮নং আসামি। সে এই মামলায় জামিনে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম–লোগো

Share the post

Share the postপুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক, […]

কোটার মামলা : হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থীর আবেদন শুনানি কাল

Share the post

Share the postসরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীর করা আবেদন শুনানির জন্য আগামীকাল দিন ঠিক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম এ আদেশ দেন।এর আগে সকালে আবেদন দায়ের করার জন্য হলফনামার অনুমতি চেয়ে আপিল […]