স্বৈরাচার আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল-ব্যারিস্টার কায়সার কামাল

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনায় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, স্বৈরাচার ‘আওয়ামী লীগ সরকার গণতন্ত্র হত্যা করে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। দেশের সংবিধানকে টেনে ছিঁড়ে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছিল। তবে আমরা বিশ্বাস করি, দেশে এখন সত্যিকারের গণতন্ত্র আসবে। অন্যায় করে কেউ কখনো টিকে থাকতে পারে না। আওয়ামী লীগকে দেখে সবার শিক্ষা নিতে হবে। স্বৈরাচারমুক্ত করতে ছাত্র–জনতাকে রক্ত দিয়ে মূল্য দিতে হয়েছে। এই স্বাধীনতাকে কখনো জলাঞ্জলি দেওয়া যাবে না।
সোমবার (১৬ সেপ্টেম্বর )নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদের হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কায়সার কামাল বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের যৌক্তিক সময় দেব। তবে আশা করব, দ্রুত একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হবে, তাদের হাতে তারা ক্ষমতা তুলে দেবেন। বিএনপি এ নেতা আরও বলেন, ‘নেত্রকোনা ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদে ভরপুর অসাম্প্রদায়িক জেলা। এখানে পাহাড়-হাওর-সমতল সব আছে। হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই আদিকাল থেকে মিলেমিশে বসবাস করছি। এই ঐক্য বজায় রাখতে হবে। আওয়ামী লীগ সরকার পতন হয়েছে। দেশ লুট করা আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। যে কোনো সময় বিএনপির সঙ্গে মিশে অপকর্ম চালাতে পারে তারা।
কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়েরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান পাঠান বাবুলের সঞ্চালনায় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন।আলোচনা সভা শেষে কলমাকান্দা উপজেলার সন্তান ঢাকায় নিহত শহীদ মো. আহাদুন, মো. সোহাগ মিয়া, মেহেদি হাসান ও মো. আব্দুল্লাহ আল মামুন এর পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]