স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ উড়িরচর থেকে জমজ বোনদের একজন আলিফার লাশ উদ্ধার।

Share the post

মোঃ ফায়েল খান (সন্দ্বীপ প্রতিনিধি) : সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটের অদূরে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ ৩ জনের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ৪৮ ঘন্টার মাথায় সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচর থেকে জমজ দুই বোনের একজনকে মৃত উদ্ধার করা হয়। সন্দ্বীপ কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের একটা টিম এ উদ্ধার অভিযানে অংশ নেয় বলে নিশ্চিত করেন সন্দ্বীপ ফায়ার সার্ভিস। শুক্রবার সকাল ৯ টা ৩০ মিনিটের সময় স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ একটা শিশুকে উদ্ধার করা হয়। সকাল ১০ টার দিকে কোস্টগার্ড শিশুটিকে সন্দ্বীপ থানার নিকট হস্তান্তর করেন। বয়স আনুমানিক ৫ বছরের শিশুটি জমজ দুই বোনের একজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]