স্ত্রীকে খুন করে পলাতক, ছদ্মবেশে ধরলো পুলিশ

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি: পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে পালিয়ে বেড়াচ্ছিলেন স্বামী। প্রতিনিয়ত পরিবর্তন করছিলেন স্থান। তাকে ধরতে পুলিশ ইউনিফর্ম আর সরকারি গাড়ি ফেলে সিএনজি অটোরিকশার যাত্রী বেশে ঘুরে বেড়িয়েছে কয়েকটি এলাকা। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ে আসামি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত মো. মুছাকে গ্রেফতার করে পুলিশ।

তাকে গ্রেফতার করতে প্রায় ৬ ঘণ্টা ছদ্মবেশে নগরের বাকলিয়া, কোতোয়ালী ও সদরঘাট এলাকায় ঘুরে বেড়িয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম ও বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন।

সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম বলেন, স্ত্রীকে হত্যা করে পালিয়ে বেড়াচ্ছিলেন মুছা। তাকে ধরতে ছদ্মবেশে সিএনজি অটোরিকশার যাত্রী বেশে ঘুরেছি। শেষ পর্যন্ত তাকে ধরতে পেরেছি।

পারিবারিক কলহের জেরে বুধবার (২২ এপ্রিল) সকালে বাকলিয়া থানাধীন বলিরহাট বড় কবরস্থান এলাকায় নিজ বাসায় স্বামীর হাতে খুন হন জোসনা বেগম লিজা (৪২)। খুনের পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন স্বামী মো. মুছা।

মুহাম্মদ রাইসুল ইসলাম বলেন, আসামিকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তার বক্তব্য আমরা যাচাই করছি। জানতে পেরেছি- বুধবার সকালে জোসনা বেগম লিজাকে পাটা দিয়ে আঘাত করে মো. মুছা। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

জানা যায়, মো. মুছা ২০১০ সালে রেলওয়ে কর্মচারী হত্যার অভিযোগে দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি। ওই মামলায় ১০ বছর জেলে খেটে ২০১৯ সালে কারাগার থেকে বের হন মুছা।

মো. মুছা পটিয়া উপজেলার শিকলবাহা জামালপাড়ার কবির শেরাং এর ছেলে। মুছার দুইটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। বড় ছেলে ঢাকায় গাড়ি চালক হিসেবে কাজ করে। ছোট ছেলে ও মেয়ে মায়ের সঙ্গে থাকতেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]