সোনারগাঁ ওসি ও ইউএনওর নাম ভাঙ্গিয়ে একটি চক্রের প্রচারণার অভিযোগ 

Share the post
ফাহাদুল ইসলাম, (সোনারগাঁ) নারায়ণগঞ্জ: নারায়নগঞ্জ সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা’র (ওসি) নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র সাধারণ জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
প্রতারক চক্রটি ০১৬২২-৬১৪৬০৮ নাম্বর ব্যবহার করে ফোন কলের মাধ্যমে নিজেকে ইউএনও বা ওসি’র প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে টাকা দাবি করছে বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সতর্কতা জারি করা হয়েছে। সোনারগাঁও উপজেলার অফিসিয়াল ফেসবুক আইডি ‘Uno Sonargaon Narayanganj’ থেকে দেওয়া একটি পোস্টে জানানো হয়:
“সম্মানিত সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্নলিখিত মোবাইল নাম্বার হতে একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁও এবং অফিসার ইন চার্জ, সোনারগাঁও এর নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে। এই বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, ইউএনও ফারজানা রহমান বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন এবং সংশ্লিষ্ট প্রতারক চক্রের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোনারগাঁ উপজেলা প্রশাসন ও থানা কর্তৃপক্ষ সাধারণ জনগণকে অনুরোধ জানিয়েছে, কেউ যেন এসব ফোন কলের ফাঁদে পা নাদেন এবং কোনোভাবেই আর্থিক লেনদেন না করেন। সন্দেহজনক কোনো ফোন কল পেলে দ্রুত নিকটস্থ থানায় অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা প্রদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]