সোনারগাঁয়ে শিক্ষার মানউন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠমুখী কর্মশালা অনুষ্ঠিত 

Share the post
ফাহাদ, সোনারগাঁ প্রতিনিধিঃশিক্ষার মানোন্নয়ন করতে হলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ ও পাঠমুখী করতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
সোমবার (১৯ মে ) দুপুরে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ ও পাঠমুখী করার কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এই তিন পক্ষ এক হয়ে কাজ করতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এক না হলে শুধু এক পক্ষ কাজ করলে এর সুফল পাওয়া যাবে না। বর্তমান ডিজিটাল যুগে শিক্ষার্থীদেরকে মোবাইলে ফোন থেকে দুরে রাখতে হবে। মোবাইল ফোনের কুফল সম্পর্কে জানাতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন এনসিটিবি এর বিশেষজ্ঞ মাহমুদুল আমীন,সহকারী কমিশনার ভূমি মঞ্জুর মোর্শেদ,সহকারী কমিশনার ভূমি ( কাচঁপুর সার্কেল) সেগুফতা মেহনাজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]