সোনারগাঁয়ে বিএনপি নেতার অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিলেন তিতাস কর্তৃপক্ষ

Share the post
ফাহাদুল ইসলাম, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে স্থানীয় বিএনপি নেতার ২টি অবৈধ চুনা তৈরির কারখানা সহ তিনটি চুনা কারখানা ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফের ২ টি চুনা ফ্যাক্টরি ও প্রতাপের চর এলাকার ১ টি কারখানায় অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মনিজা খাতুন।
সিনিয়র সহকারী সচিব মনিজা খাতুন বলেন, “অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে এসব অবৈধ কারখানার মালিক। কারখানাগুলোর স্থাপনা এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয়েছে ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে৷ চুন কারখানা গুলোর মালিকগণকে স্পটে না পাওয়ার কারণে কোন জেল, জরিমানা করা সম্ভব হয়নি। যারা এই ধরনের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা সহ অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত তিতাসের গজারিয়া জোনের ব্যবস্থাপক প্রকৌশলী সুরজিৎ কুমার সাহা বলেন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ও পেট্রোবাংলার বিশেষ ভিজিলেন্স টিমের উপস্থিতে উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। আষাঢ়িয়ার চর মহাসড়কের পাশে ২ টি ও প্রতাবনগর এলাকায় ১টি সহ ৩টি অবৈধ আবাসিক এলাকার গ্যাস চুন কারখানায় অভিযান চালানো হয়।
তিনি বলেন, এছাড়াও পেট্রোবাংলার বিশেষ ভিজিলেন্স টিম গজারিয়ায় উপজেলায় ইতিপূর্বে উচ্ছেদকৃত ৭টি চুন কারখানা পরিদর্শন করেছে, যা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। সোনারগাঁ থানা পুলিশ ও প্রশাসনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]