সৈয়দপুরে হাঁসের খামারে শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল খামারি যুবকের

Share the post

রাজু আহমেদ (নীলফামারি জেলা প্রতিনিধি): নীলফামারীর সৈয়দপুরে নিজস্ব হাঁসের খামারে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে নাজমুল হক (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সৈয়দপুর উপজেলার ১ নং কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সুখী পাড়ার বাবর আলীর পুত্র। বৃহস্পতিবার দুপুর ২ টায় ওই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, খামারের হাঁসগুলোকে শিয়াল থেকে রক্ষার লক্ষ্যে খামারের চারপাশে বিদ্যুতের খোলা তার দিয়ে ঘিরে রাখা হয়। ওই তারেই নিজের অজান্তে ভুলবশত নিজে জড়িয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তারা সঠিক তথ্য অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

Share the post

Share the postদিনাজপুর প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শান নিয়ে কটুক্তি ও অবমাননা করায় দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুরের সর্বস্থরের ধর্ম প্রাণ সাধারন জনগণ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে […]

ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী চাকুরীর কয়েক বছরে অঢেল সম্পদের মালিক তরিকুল

Share the post

Share the postজুনাইদ কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখল ও গোপনীয় শাখা’র কর্মচারী তরিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) রনজিৎ তিগ্যা সহ স্থানীয়রা তাঁর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) […]