সৈয়দপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ গৃহশিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড।

Share the post

রাজু আহম্মেদ( নীলফামারী জেলা প্রতিনিধি): নীলফামারীর জেলায় সৈয়দপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় ১৭ বছর পর তার গৃহশিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক আসামির অনুপস্থিতিতে রায় ঘোষনা করেন।এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।সাজাপ্রাপ্ত ওয়াজেদ আলী টুকু সৈয়দপুর উপজেলার পূর্ব বেলপুকুর দেড়ানী গ্রামের প্রয়াত খাতির আলীর ছেলে। মামলা দায়েরর পর থেকেই ওয়াজেদ আলী টুকু পলাতক রয়েছেন।মামলার বরাত দিয়ে ওই আদালতের বিশেষ পিপি রমেন্দ্র নাথ বর্ধন বাপী বলেন, বিয়ের প্রলোভন দিয়ে ২০০৪ সালের ২০ ফেব্রুয়ারি থেকে দশম শ্রেণির ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন গৃহশিক্ষক ওয়াজেদ আলী টুকু। এক পর্যায়ে ওই ছাত্রী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান ওয়াজেদ।পিপি রমেন্দ্র বলেন, এই ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে ২০০৪ সালের ২৪ জুন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ টুকুকে প্রধান করে তিন জনের নামের একটি মামলা দায়ের করেন।তদন্ত শেষে সৈয়দপুর থানার এসআই আজগর আলী ২০০৪ সালের ১৫ অগাস্ট ওয়াজেদ আলী টুকুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]