সৈয়দপুরে বিমান বন্দর এলাকায় বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু

Share the post

রাজু আহমেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): নীলফামারীর জেলার সৈয়দপুরে বিমান বন্দর এলাকায় এক স্কুল শিক্ষার্থীর বজ্রপাতে মৃত্যু হয়েছে। মৃত শিক্ষার্থীর নাম মোঃ সালাহউদ্দিন(১৪)। আজ শুক্রবার(২৫সেপ্টেম্বর) দুপুরে বজ্রপাতে ওই শিক্ষার্থীর মৃত্যু ঘটে। ঘটনার সুত্রে জানা যায়, সৈয়দপুর বিমান বন্দর পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম মোঃ নুর ইসলামের একমাত্র সন্তান বাঙ্গালী পুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মোঃ সালাহউদ্দিন(১৪)বাড়ির সামনে আঙ্গিনায় দাঁড়িয়ে থাকার সময় প্রচন্ড আওয়াজে বজ্রপাত হলে তার মৃত্যু হয়। একমাত্র সন্তানের মৃত্যুতে তার পিতা মাতার কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। সেই সঙ্গে গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। একজন তরুণের অকাল মৃত্যুতে গভীর ভাবে শোকাহত তার পরিবার। তাই এই দূর্যোগ পূর্ণ আবহাওয়ায় নিরাপত্তার সাথে পথ চলার আহবান জানান এলাকার সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

Share the post

Share the postদিনাজপুর প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শান নিয়ে কটুক্তি ও অবমাননা করায় দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুরের সর্বস্থরের ধর্ম প্রাণ সাধারন জনগণ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে […]

ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী চাকুরীর কয়েক বছরে অঢেল সম্পদের মালিক তরিকুল

Share the post

Share the postজুনাইদ কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখল ও গোপনীয় শাখা’র কর্মচারী তরিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) রনজিৎ তিগ্যা সহ স্থানীয়রা তাঁর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) […]