সৈয়দপুরে চিকলী নদীতে টেকসই উন্নয়ন বাঁধ নির্মাণে এলাকাবাসীর মুখে হাসি।

Share the post

রাজু আহম্মেদ, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে চিকলী নদীতে খননকাজ চলমান রয়েছে। নীলফামারীর সৈয়দপুরে নদী ভাঙন বন্ধ ও পানির গতিপথ সুগম করতে চিকলী নদীর ১২ কিলোমিটার এলাকা জুড়ে খননকাজ ইতি মধ্যে চলমান রয়েছে।প্রতিবারের মতো খনন করা হলেও বিগত বন্যায় ওই নদীর পাড়ের ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার না করায় খননকাজ কোনো কাজে আসছে না বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এ পরিস্থিতিতে চিকলী নদীর বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া পালপাড়া–সংলগ্ন ময়নার কুড়া এলাকায় চিকলী নদীর খননকাজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার, উপবিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম, নীলফামারীর উপবিভাগীয় প্রকৌশলী আমিনুর রহমান, নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন। ১৩ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে এ বাঁধ নির্মাণ করা হচ্ছে বলে এমনকি জানিয়েছেন (পাউবো ) সৈয়দপুর কর্তৃপক্ষ।

এ সময় চওড়া পালপাড়া, কুমারগাড়ী, বেলপুকুর, সাতপাই গ্রামের শতাধিক মানুষ বাঁধ মেরামতের পর খনন করার জোর দাবি জানান ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁরা বলেন, প্রতিবারই পাউবো খননকাজ করে। কিন্তু নয়ছয়ভাবে খনন করায় কিছুদিন পরই তলদেশ আবার ভরাট হয়ে যায়। ফলে এই খননকাজের ফল পাওয়া যায় না,বরং সরকারি অর্থ পানিতে মিশে যায়।

এলাকাবাসী যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান উপস্থিত কর্মকর্তাদের এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন। এ বিষয়ে পাউবোর সৈয়দপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, খনন করা নদীর মাটি দিয়ে উভয় পাড়ের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হবে। সে অনুযায়ী তিনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেবেন এবং সিডিউল অনুযায়ী সঠিক কাজ বুঝে নেওয়া হবে বলে এমনটা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]