সৈয়দপুরে অর্থনৈতিক মুক্তি, নারীর টেকসই উন্নয়ন’ শ্লোগানে দু’দিন ব্যাপী পণ্য প্রদর্শণী শুরু হয়েছে।

Share the post

মোঃ মাইনুল হক, বিশেষ প্রতিনিধি: বৃহস্পতিবার(২৬ নভেম্বর/২০২০) নীলফামারী সৈয়দপুর দুপুরে সৈয়দপুর প্লাজা প্রাঙ্গণে এই প্রদর্শণীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাসিম আহমেদ। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরাম এর সভাপতি শিমন শিউলি।  অংশ নেয়া উদ্যোক্তা নাসরিন আক্তার বলেন, আমার স্টলে পুথির পণ্য রয়েছে। এসব আমার নিজের তৈরি। হাতব্যাগ, কলমদানী, বিভিন্ন স্ট্যান্ড, মেয়েদের ব্যবহার্য নানা পণ্য রয়েছে এতে। সাশ্রয়ী মুল্যে এসব পাওয়া যাবে এখান থেকে। ওমেন্স ই-কমার্স ফোরাম এর সভাপতি শিমন শিউলি বলেন, পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। যাতে তারা তাদের তৈরিকৃত পণ্য বাজারজাত করতে পারেন এবং অর্থনৈতিক ভাবে সক্ষমতা অর্জন করতে পারেন। দু’দিনের প্রদর্শণীতে হাতের কাজ করা থ্রি পিচ, সুতার ডোর ম্যাট, হিজাব, চাঁদর, পার্স, ব্যাগ, টেবিল ম্যাট, স্লিপার, সিকিয়া ও শিশুদের পোষাক প্রভৃতি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

Share the post

Share the postদিনাজপুর প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শান নিয়ে কটুক্তি ও অবমাননা করায় দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুরের সর্বস্থরের ধর্ম প্রাণ সাধারন জনগণ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে […]

ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী চাকুরীর কয়েক বছরে অঢেল সম্পদের মালিক তরিকুল

Share the post

Share the postজুনাইদ কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখল ও গোপনীয় শাখা’র কর্মচারী তরিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) রনজিৎ তিগ্যা সহ স্থানীয়রা তাঁর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) […]