সৈয়দপুরের ট্রাফিক পুলিশ পেলেন জেলা সুপারের বিশেষ পুরস্কার

Share the post

রাজু আহম্মেদ নীলফামারী জেলা প্রতিনিধি:নীলফামারী জেলার সৈয়দপুরে গত ২০২১মে মাসে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট আইনের অধিক প্রসিকিউশন প্রদান করায় নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে সৈয়দপুরে কর্মরত ট্রাফিক সার্জেন্ট মো. আশরাফ কুরাইশীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। নীলফামারী জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান ট্রাফিক সার্জেন্ট আশরাফ কুরাইশীর হাতে ওই বিশেষ পুরস্কারের অর্থ তুলে দেন।

নীলফামারী জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে গত সোমবার ৭ জুন ওই সভার আয়োজন করা হয়। এতে নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. সাইফুল ইসলাম, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোআর আলম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার মো. আফজালুল ইসলামসহ নীলফামারী কোর্টসহ অন্যান্য থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত বছর আশরাফ কুরাইশি কর্তব্যরত অবস্হায় একজন মোটসাইকেল আরোহীর ছিনতাই করা টাকা উদ্ধার এবং অপরাধীকে আটক করেছেন,
প্রসঙ্গত, ট্রাফিক সার্জেন্ট মো. আশরাফ কুরাইশী গেল ২০১৭ সালের ৮ নভেম্বর ট্রাফিক সার্জেন্ট হিসেবে নীলফামারী সদর ট্রাফিক পুলিশে যোগদান করেন। পরবর্তীতে তিনি গত ২০১৮ সালের ৪ ডিসেম্বর থেকে সদর ট্রাফিক পুলিশের আওতায় সৈয়দপুরে ট্রাফিক সার্জেন্ট হিসেবে তাঁর ওপর অর্পিত দায়িত্ব-কর্তব্য অত্যন্ত ন্যায়-নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে পালন করে আসছেন। এর আগেও তিনি তাঁর দায়িত্বকর্তব্য পালনের অগ্রণী ভূমিকা রাখায় পুরস্কৃত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]