সেনাবাহিনীর সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা।

Share the post

রাজু আহমেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সৈয়দপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। রবিবার (৩ জানুযারি) উপজেলার ৩ নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বিনামূল্যে এই চিকিৎসাসেবা দেওয়া হয়।দিনব্যাপী কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেডের অধীন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এতে সৈয়দপুর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চার জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। তারা হলেন– সৈয়দপুর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নাক, কান গলা (ইএনটি) বিশেষজ্ঞ মেজর মোহাম্মদ বখতিয়ার হাওলাদার; চক্ষু বিশেষজ্ঞ মেজর এ কে এম মঞ্জুর মোর্শেদ ডিও; সার্জারি বিশেষজ্ঞ লে. কর্নেল শেখ সাব্বির আহেমদ, এবং মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুরানী হানিফা। দিনব্যাপী ওই ইউনিয়নের বিভিন্ন এলাকার নানা বয়সী মানুষকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন– বাংলাদেশ সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেডের অধীন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের স্টাফ অফিসার ক্যাপ্টেন মো. নাঈম পারভেজ, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণবেশ চন্দ্র বাগচী, ইউপি সদস্য মো. রেজাউল করিম রেজু, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক মো. নাজমুল হক খোকন, বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন প্রমুখ সহ সেবা নিতে আসা শত শত মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]