সেনাপ্রধান হচ্ছেন শফিউদ্দিন আহমেদ

Share the post

দেশের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লে. জে. এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি এতদিন সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আগামী ২৪ জুন সেনাপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন এস এম শফিউদ্দিন আহমেদ।

এই দায়িত্বে তিনি জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন। গতবছর ডিসেম্বরে তাকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (অ্যার্টডক) জিওসির দায়িত্ব থেকে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করে সেনাসদরে নিয়ে আসা হয়েছিল।

এস এম শফিউদ্দিন আহমেদ খুলনার একটি মুক্তিযোদ্ধা পরিবারে সন্তান। তিনি ২৩ ডিসেম্বর ১৯৮৩ সালে নবম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে পদাতিক কোরে কমিশন্ড লাভ করেন।

এর আগে তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন, বিএমএতে ব্যাটালিয়ন কমান্ডার, একটি পদাতিক ব্রিগেড ও সেনাসদর প্রশিক্ষণ পরিদফতরের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১২ সালে তিনি ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন

এস এম শফিউদ্দিন আহমেদ সেন্ট্রাল অফ্রিকান রিপাবলিকে ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে জাতিসঙ্ঘ শান্তিরক্ষী মিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]