সূর্যের দেখা না মেলায় শীতে কাঁপছে উপকূলীয় দ্বীপ সন্দ্বীপ

Share the post
শাহাদাত হোসেন ,সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে জনজীবন চরম ভোগান্তিতে পড়েছে। সারাদিন  সূর্যের কোনো দেখা মেলেনি, ফলে সারাদিনই শীতের প্রকোপ তীব্রভাবে অনুভূত হয়েছে।
সূর্যের আলো না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, জেলে, রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষজন। অনেকে কাজে বের হতে না পারায় পরিবার নিয়ে পড়েছেন আর্থিক সংকটে। একই সঙ্গে শীতের কারণে স্কুলগামী শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে।
স্থানীয়রা জানান, ভোররাত থেকেই ঘন কুয়াশায় চারপাশ ঢেকে যায়। কুয়াশার কারণে রাস্তাঘাটে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। নদীপথে চলাচলকারী ট্রলার ও নৌযানগুলোও ধীরগতিতে চলাচল করছে, ফলে যাত্রী ও পণ্য পরিবহনে বিলম্ব দেখা দিয়েছে।
সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শীতজনিত সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। চিকিৎসকরা শিশু ও বয়স্কদের উষ্ণ কাপড় পরিধান ও বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।
এদিকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজকর্মীরা। তারা দ্রুত সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাড়ানোর দাবি জানিয়েছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]