সুনামগঞ্জে যাত্রীবাহী ট্রলার ডুবি

Share the post

আল হাবিব  ।।  সুনামগঞ্জ:      সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বরইয়া নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। শনিবার (২১ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রলারের ছাদে থাকা ৬০ বস্তা সিমেন্টসহ ব্যবসায়ীদের মালামাল তলিয়ে গেছে। তবে কোনো প্রাণহানি ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরইয়া নদীর জয়শ্রী বাজার ঘাট থেকে প্রতিদিন পাশের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ঘাট পর্যন্ত একটি ট্রলার যাত্রী পরিবহন করে।

পাশাপাশি ট্রলারটিতে বিভিন্ন দোকানের মালামালও বহন করা হয়। আজ সাচনাবাজার থেকে ছেড়ে আসা ট্রলারটি রাত ৮টার দিকে জয়শ্রী গ্রামের সামনে পৌঁছায়। তখন ট্রলারটি উল্টে ডুবে যায়। নৌযানটিতে ১৫-২০ জন যাত্রী, ৬০ বস্তা সিমেন্টসহ মনিহারি দোকানের মালামাল ছিল। ট্রলারটি উল্টে গেলে অনেকে সাঁতরে তীরে উঠে পড়েন। তবে এখনও কোন নিখোঁজের খবর পাওয়া যায়নি।

ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। কারও প্রাণহানি বা কোনো যাত্রীর নিখোঁজ থাকার খবর পাইনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শায়েস্তাগঞ্জে নারী ও শিশু মামলায় আসামী গ্রেফতার!

Share the post

Share the postস্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ কাওছার মিয়া কে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে নোয়াগাঁও(বাখরপুর এলাকা থেকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ মডেল থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত আসামী হলো- শায়েস্তাগঞ্জ উপজেলার নোয়াগাঁও(বাখরপুর) গ্রামের মৃত আছকির মিয়ার পুত্র মোঃ […]

সিলেটের দক্ষিণ সুরমা ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই

Share the post

Share the postসিলেট প্রতিনিধি : সিলেট শহরের দক্ষিণ সুরমার কদমতলি ওভারব্রিজ এলাকায় আল আরাফাহ ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার সহকারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। জানা যায়, শাহিন নামের এক ব্যক্তির নিকট থেকে মঙ্গলবার (১ অক্টোবর)  বেলা সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কদমতলী ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় […]