সুনামগঞ্জে প্রধান শিক্ষক ছাত্রীদের ছাদে নিয়ে পর্নো ছবি দেখাতেন

Share the post

অনলাইন ডেস্কঃ বিদ্যালয়ের ছাত্রীদের পর্নো ছবি দেখানো এবং যৌন হেনস্তার অভিযোগে গিয়াস উদ্দিন নামের এক প্রধান শিক্ষককে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি এলাকা থেকে ওই প্রধান শিক্ষককে থানায় নিয়ে আসে পুলিশ। গিয়াস উদ্দিন শহরের বিলপাড় এলাকার বাসিন্ধা। তিনি মাইজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পুলিশ ও এলাকাবাসী জানান, মাইজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির চার ছাত্রীকে কিছুদিন ধরে নানা অজুহাতে বিদ্যালয়ের ছাদে নিয়ে যেতেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। সেখানে তাদের মোবাইলে পর্নো ছবি দেখাতেন তিনি। পর্নো ছবি না দেখলে পরীক্ষায় ফেল করিয়ে দেয়াসহ নানা ভয়ভীতি দেখাতেন। মঙ্গলবারও চার ছাত্রীর মধ্যে দুই ছাত্রীকে ছাদে নিয়ে পর্নো ছবি দেখানোর চেষ্টা করেন প্রধান শিক্ষক। অন্য দুই ছাত্রী বিষয়টি তাদের অভিভাবকদের জানান। পরে স্থানীয়রা বিদ্যালয় ঘেরাও করে ওই শিক্ষককে মারধর করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে তাদের হেফাজতে নেন। অভিভাবকরা বলেন, বেশকিছু দিন ধরে শিক্ষক গিয়াস উদ্দিন নানা অজুহাতে ছাত্রীদের ছাদে নিয়ে খারাপ ছবি দেখাতেন। হাত ধরে টানাটানি করতেন। ছবি না দেখলে নানাভাবে হয়রানি করতেন। মঙ্গলবার একই কাজ করলে স্থানীয়দের নিয়ে বিদ্যালয় ঘেরাও করা হয়। সদর থানার ওসি সহিদুর রহমান জানান, বিদ্যালয়ের শিক্ষককে থানা হেফাজতে রাখা হয়েছে। ছাত্রীদের পরিবারের লোকজন অভিযোগ দেয়ার জন্য থানায় এসেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]