সুনামগঞ্জে জেলা কৃষক লীগের আনন্দ মিছিল

Share the post

আল হাবিব ,সুনামগঞ্জ  :   ধান-চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজমুদারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা কৃষক লীগ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার এলাকা থেকে মিছিলটি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এরপর সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন জেলা কৃষক লীগের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ, সদস্য সচিব বিন্দু তালুকদার, জেলা কৃষক লীগের সদস্য সালমা আক্তার চৌধুরী, তাহের উদ্দিন, রফিকুল ইসলাম কালা মিয়া, আনোয়ারুল হক, মেহেদী হাসান চৌধুরী রাসেল, তাজুল ইসলাম, তাহের মিয়া, নজরুল ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের সদস্য মেহেদী হাসান লিটন, কৃষক লীগ নেতা খলিলুর রহমান, শাহ আলম দেলোয়ার, সালাহ উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, ধান-চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করতে খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]