সুনামগঞ্জের জগন্নাথপুরে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে সৎ মামা গ্রেফতার

Share the post

আল হাবিব,সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক কিশোরী কে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
খোজ নিয়ে জানা যায়, জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের কেরামত উল্লাহ ছেলে আবুল কালাম (৩০) গত ৬ জানুয়ারি ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়।
এরপর থেকে আবুল কালাম ওই কিশোরীকে বিভিন্ন জায়গায় আটকে রেখে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় অপহরণ করে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত আবুল কালাম নির্যাতিতা মেয়েটির সৎ মামা হয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, কিশোরীর বাবার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত যুবককে গতকাল বুধবার রাতে ছাতক থানার গহরপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তরুণীকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।
##
আল হাবিব
সুনামগঞ্জ
০১৩০৮৩৬৭৩৭৩
২১.০১.২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম–লোগো

Share the post

Share the postপুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক, […]

কোটার মামলা : হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থীর আবেদন শুনানি কাল

Share the post

Share the postসরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীর করা আবেদন শুনানির জন্য আগামীকাল দিন ঠিক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম এ আদেশ দেন।এর আগে সকালে আবেদন দায়ের করার জন্য হলফনামার অনুমতি চেয়ে আপিল […]