সিরাজগঞ্জ কাজিপুরে স্বাধীনতা দিবস পালিত—শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি মোঃ সেলিম রেজা

Share the post
জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ  প্রতিনিধি :মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে ভোর থেকেই উপজেলা জুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয় এবং সর্বস্তরের মানুষের মধ্যে ছিল দেশপ্রেম ও শ্রদ্ধাবোধের এক আবেগঘন পরিবেশ।
সকালে কাজিপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় কাজিপুর উপজেলা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ সেলিম রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুস ছালাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা আমাদের জাতীয় জীবনের প্রেরণা। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তারা আরও বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে।
বক্তারা স্বাধীনতার মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]