সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা পুরস্কার পেলেন হক সাহেব

Share the post

 জামসেদ আলম ।।  সন্দ্বীপ প্রতিনিধি :       ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর সিপিপি শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কার ২০২০ পেলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী জেলার কোম্পানিগন্জ উপজেলার ট্রেনার হক সাহেব।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগ ঝুকিহ্রাসে অনন্য অবদানের স্বাকৃতি স্বরুপ তাকে এ পুরস্কার দেওয়া হয়।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক গত (১২নভেম্বর) ২০২০ ইং ঢাকার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সিপিপির উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব,আ.ক.ম মোজাম্মেল হক এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এনামুর রহমান এমপি,মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়। এতে সভাপতিত্ব করেন সম্মানিক সচিব মোঃ মোহসীন।শৈশব কাল থেকেই পড়ালেখার পাশা-পাশি মানব সেবার স্বপ্ন দেখতেন হক সাহাব।

সেই স্বপ্ন বাস্তবায়নে দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় উপকুলবাসীকে নিরাপদ সড়িয়ে নিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন তিনি।সাদা মনের এই মানুষটি পেশায় একজন পল্লী চিকিৎসাক হয়েও প্রাকৃতিক দুর্যোগ,সমাজের অন্যায় অবিচার সম্পর্কেও অসংখ্যা কবিতা লেখেও নিরব প্রতিবাদ করে এলাকায় শান্তি ফিরে আনতে আবদান রেখেছেন।এই কারনে তাকেও কবি বলেও আখ্যায়িত করা হয় সমাজে। শিক্ষা বিস্তার, নির্যাতিত, অসহায় মানুষ কে পরামের্শ, সহয়তা,বাল্য বিবাহ প্রতিরোধ সহ ইত্যাদি ক্ষেত্রে তার অবদান ছিল অত্যান্ত প্রসংশনীয়।

বাংলাদেশ সিপিপির কোম্পানিগন্জ সেচ্ছাসেবক শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত ও পল্লি চিকিৎসক হক সাহেব বলেনঃ-আমি গত২৫বছর যাবত সিপিপির একজন সেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছি। বন্যা, জলোচ্ছ্বাস, ও মহামারি কোন কিছুই আমাকে দমিয়ে রাখতে পারেনি।তার স্বীকৃত স্বরুপ আমাকে এবার সিপিপির শ্রেষ্ঠ সেচ্ছাসেবক নির্বাচিত করেছে এতে সত্যি আমি আনন্দিত এর সাথে সংশ্লিষ্ট সকলের নিকট আমি কৃতজ্ঞতা।

এ পুরস্কার আগামির জনসেবা করতে আমাকে ব্যাপাকভাবে উৎসাহ যোগাবে।আমি মানব সেবায় আন্তজার্তিক স্বীকৃতি পেতে সবার নিকট দোয়া চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, মাঠে তিন প্রার্থী। 

Share the post

Share the postশাহাদাত হোসেন  সন্দ্বীপ  প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। এই আসনে এবারে তিনটি ভিন্ন প্রতীক নিয়ে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, এমপি। […]

৩৬ দিন ধরে বিচারক শূন্য, কার্যত অচল সন্দ্বীপ আদালত ভোগান্তিতে চার লাখ মানুষ, পাহাড়সম মামলার জট।

Share the post

Share the postশাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি:চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে টানা ৩৬ দিন ধরে বিচারক না থাকায় আদালতের বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। গত ৯ ডিসেম্বর ২০২৫ থেকে সন্দ্বীপ উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদটি শূন্য থাকায় উপজেলার প্রায় চার লাখ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিচারিক ম্যাজিস্ট্রেট না থাকায় নিয়মিত মামলার হাজিরা, জামিন, […]