সিইসি-চসিক মেয়রের বিরুদ্ধে ডা. শাহাদাতের মামলা

Share the post
ডেস্ক নিউজ, চ্যানেল ২১.নিউজ
 
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিমের বিরুদ্ধে মামলা করেছেন চসিক নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
 
নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বুধবার (২৪ ফেব্রুয়ারি) তাদের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলাটি দায়ের করেন তিনি। এ মামলায় চসিক মেয়র ও সিইসি ছাড়া আরও সাতজনকে আসামি করা হয়েছে।
 
এ বিষয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ভোটের দিন ভোটকেন্দ্র দখল, সহিংসতা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে তারা। প্রশাসনের ভূমিকায় আমি হতাশ। আমাকে ২২টি কেন্দ্রে শূন্য ভোট দেখানো হয়েছে। কিভাবে এ রকম ফলাফল হয়? ২২ কেন্দ্রে কি আমি একটি ভোটও পেলাম না?’
 
তিনি আরও বলেন, ‘ভোটের পরদিন পত্রপত্রিকায় আসা নিউজের কাটিং আমি তথ্য হিসেবে মামলায় সংযুক্ত করেছি। যদি দেশে ন্যায়বিচার থাকে তবে আমি বিচার পাব বলে আশা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]