সিংড়া সেবা মেডিকেল সেন্টার সিলগালা

Share the post
ফজলে রাব্বী, নাটোরঃ নাটোরের সিংড়ায় অপচিকিৎসা এবং সিজারের সময় যথাযথ নিয়মনীতি না মানার কারনে সেবা মেডিকেল সেন্টার সিলগালা করে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার বিকেল ৩ টায় অভিযান চালিয়ে বন্ধ করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সরদার৷ এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলমাস।
জানা যায়, ৫ মে উপজেলার উদিশা গ্রামের জাহিদের প্রসূতি স্ত্রীতসলিমা খাতুন (২২) নামে একজনকে অজ্ঞানকারী ডাক্তার এবং এমবিবিএস ডাক্তার ছাড়াই সিজার করা হয়। ঐ সময় রোগীর পরিবার অভিযোগ করেন, সেবা মেডিকেল সেন্টারের পরিচালক হারুন নিজে অপারেশন করান। এর পর থেকে রোগীর অবস্থা শোচনীয় হয়ে পড়ে। রাজশাহী, বগুড়া মেডিকেল কলেজে কয়েকদফায় চিকিৎসায় দু লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলমাস বলেন, ঐ ঘটনায় রোগীর পরিবার সিভিল সার্জন বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ করেন। সিভিল সার্জন মহোদয় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে দেন। তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঐ ক্লিনিক  সিলগালা করার নির্দেশনা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]