সিংড়ায় শত্রুতার জেরে গাছ কেটে নিল প্রতিপক্ষ, থানায় অভিযোগ

Share the post
ফজলে রাব্বী, নাটোরঃ নাটোরের সিংড়ায় শত্রুতার জেরে পুকুর পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সী বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। প্রতিপক্ষের লোকজন গত শনিবার বিকেলে বড় ৪টি গাছ কেটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে বাঁশবাড়িয়া গ্রামের অজয়ের বিরুদ্ধে।
জানা যায়, সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সী বাঁশবাড়িয়া গ্রামের মৃত অশ্বিনী কুমারের ছেলে তপন বিশ্বাস গংয়ের সঙ্গে প্রতিবেশী মৃত নারায়ন বিশ্বাসের ছেলে অজয় বিশ্বাস প্রতিবেশী তপনের গাছ গুলো কেটে নিয়ে মানুষের কাছে মোটা অংকের অর্থে বিক্রি করে দেয়। এ ঘটনায়, সিংড়া থানায় বাদী হয়ে অভিযোগ করেন তপন কুমার বিশ্বাস তিনি বলেন, অজয় বিশ্বাস দীর্ঘদিন ধরে আমার ও আমার পরিবারের ক্ষতি করে আসছে,তার পুকুর সংলগ্ন আমার বসত বাড়ি হওয়ায় পুকুরে অতিরিক্ত পানির কারণে আমার ঘরবাড়ি ভেঙ্গে যাচ্ছে। সে বিষয়ে তাকে বললে কোন পদক্ষেপ গ্রহণ করে না বরং আমাকে ভয় ভীতি হুমকি দেখায়।  অভিযোগের বিষয়ে অজয় বিশ্বাস বলেন, আমাদের গাছ আমরা কেটেছি। সিংড়া থানার ওসি আবুল কামাল বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]