সিংড়ায় অবৈধভাবে বাঁনার বাঁধ দিয়ে মাছ শিকারের অভিযোগে- থানায় মামলা

Share the post
ফজলে রাব্বী, নাটোরঃ নাটোরের সিংড়ায় অবৈধভাবে বাঁনার বাঁধ দিয়ে মাছ শিকারের অভিযোগে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনসহ বিএনপির ৮ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় বাঁনার বাঁধ অপসারণ করে উপজেলা মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.শাহাদত হোসেন বাদী হয়ে সিংড়া থানায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এ মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সিংড়া পৌর এলাকার পাটকোল বিল ও পাটকোল বেইলী ব্রিজ এলাকায় অবৈধ বাঁনার বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিলেন বিএনপির নেতাকর্মীরা। এমন অভিযোগে গত ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন।
অভিযানে অবৈধ বাঁনার বাঁধ অপসারণ করে বিএনপির ৮ নেতাকর্মীর নামে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ সালের ৫ ধারায় মামলা করেন তিনি। মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ছাড়াও বিএনপি কর্মী রানা, মতিন, করিম, জাফর, রাজিব, ফারুক ও দুলালকে আসামি করা হয়েছে। এ বিষয়ে সিংড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে কয়েকজন অবৈধভাবে বাঁনার বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিল। আমি পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেছি এবং ৮ জনের নামে মামলা করেছি। সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, বৃহস্পতিবার রাতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বাদী হয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৮ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, অবৈধভাবে বাঁনার বাঁধ দিয়ে মাছ শিকারের অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করে বাধ অপসারণ ও ৮জনের নামে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা হয়েছে। অবৈধ বাঁনার বাঁধ ও সৌঁতিজাল অপসারণে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]