সামান্তা’র চেয়ারম্যান আইনুল কবিরের উদ্যোগে প্রবাসীদের ও গরীব পরিবারদের উপহার বিতরণ

Share the post

নোমান বিন খুরশীদ (চট্টগ্রাম): চলমান বৈশ্বিক মহামারী মোকাবেলায়, দেশের এমন লকআউটের মূহুর্তে ও রমজান উপলক্ষে সামান্তা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম. আইনুল কবিরের পক্ষ থেকে ভালোবাসার উপহার স্বরূপ খাদ্য উপহার বিতরণ সম্পন্ন হয়েছে। রাতের অন্ধকারে লোক-চোখের অন্তরালে এই উপহার সামগ্রী প্রদান করা হয় এবং কার্যক্রম আজ শুক্রবার সম্পন্ন হয়। ৫০জনের মতো প্রবাসীকে এই উপহার পৌঁছে দেন সামান্তা গ্রুপের টিম লিডার জিয়াইল করিম। মনিটরিং করছেন সামান্তা গ্রুপের ডিরেক্টর ইফতেখার রাসিব। এর আগে ১৫০০জনের অধিক গরীব দুঃস্থ অসচ্ছল ও গৃহবন্দী খেটে খাওয়া মানুষকে ত্রাণসামগ্রী প্রদান করে সামান্তা গ্রুপ। উপহারসামগ্রীতে ছিলো চাউল, তেল, আলু, চনা

, সেমাই, চিনি, ডাল, লবণ, চিড়া, মুড়ি, পিয়াজ, সেমাই, নারকেলসহ বিভিন্ন পদের খাদ্যসামগ্রী। সামান্তা কতৃপক্ষ জানান, “বর্তমান চলমান সংকটে সবার এরকম এগিয়ে আসা ও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা, এভাবেই সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]