সামাজিক সংগঠন বকুলতলা ক্লাব এর উদ্দ্যোগে এবং লামোর ইভেন্ট প্লানারের সহযোগিতায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে উদযাপিত হলো বিজয় দিবস এবং শীত বস্ত্র প্রদানের অনুষ্ঠান।

Share the post

চট্টগ্রাম সংবাদ: সামাজিক সংগঠন বকুলতলা ক্লাব এর উদ্দ্যোগে এবং লামোর ইভেন্ট প্লানারের সহযোগিতায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে উদযাপিত হলো বিজয় দিবস এবং শীত বস্ত্র প্রদানের অনুষ্ঠান। সামাজিক সংগঠন বকুলতলা ক্লাব আয়োজিত Gift for Children(একটি শিশু কেন্দ্রীক প্রতিষ্ঠান) যার আওতায় আজ অনুষ্ঠিত হলো সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বিজয় দিবস অনুষ্ঠান।এই সকল অসহায় বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক ও খেলাধুলার আয়োজন করা হয় এবং বাচ্চাদের মাঝে বিজয় দিবস অংকন প্রতিযোগিতার পুরস্কার ও লামোর ইভেন্ট প্লানার এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাচ্চাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য ও উপহার বিতরন অনুষ্ঠানকে মহিমান্বিত করেন প্রধান অতিথি জনাব বিজয় বসাক, বিপিএম,পিপিএম(বার), উপ-পুলিশ কমিশনার উত্তর বিভাগ,সি.এম.পি.চট্টগ্রাম এছাড়াও আরো উপস্থিত ছিলেন এপিক প্রোপার্টিজের উধ্বর্তন কর্মকর্তা এবং লামোর ইভেন্ট এর ম্যানেজিং পার্টনার সাদ শাহরিয়ার এবং নাভানা গ্রুপের উধ্বর্তন কর্মকর্তা আফফান বিন আনোয়ার ছাড়াও সংগঠনের বিভিন্ন কর্মকতা। এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক কারনে সাধারন শিক্ষা ব্যবস্থা থেকে ঝড়ে পরা দুস্থ শিশুরা যারা বর্তমানে গভার্নমেন্ট সেকেন্ড চান্স এডুকেশনাল পোগ্রামে অধ্যায়নরত তাদের পাশে থাকা। এই শিশুরা যাতে সমাজের বোঝা না হয়,, তারাও যাতে সোনার বাংলাদেশ বিনির্মানে অংশীদার হতে পারে তাই এই সব ঝড়ে পরা শিশুদের পড়াশুনা ব্যবস্থা করাই তাদের মূল লক্ষ্য। উক্ত অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি লুৎফর আরেফিন, লামোর ইভেন্ট সহ আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]