সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন আর নেই

Share the post

ঢাকা প্রতিনিধি : সাবেক মন্ত্রীপরিষদ সচিব ড. সা’দাত হুসাইন আর নেই। বুধবার রাত ১১ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নাল্লিাহে…রাজেউন)।

৭৩ বছর বয়সী সা’দত হুসাইন গত ১৩ এপ্রিল থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সেখানে লাইফ সাপোর্টে ছিলেন। ব্রেন স্ট্রোকের পাশাপাশি কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসে ভুগছিলেন তিনি।

এর আগে গত ১৩ এপ্রিল দুপুরে বাসায় হঠাৎ অসুস্থ বোধ করলে সা’দত হুসাইনকে ইউনাইটেড হাসতাপালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

ড. সা’দত হুসাইন ২০০২-২০০৫ সালে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে। চাকরিজীবনে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে প্রবাসী বাংলাদেশ সরকারে তিনি কাজ করেন।অবসর জীবনে ড. সা’দত হুসাইন লেখালেখিতে ব্যস্ত ছিলেন। তার বেশ কিছু বই রয়েছে। এছাড়া পত্রপত্রিকায় লিখতেন এবং টক শোতেও সরব ছিলেন।

মৃত্যুকালে সা’দত হুসাইন স্ত্রী, একমাত্র সন্তান শাহজেদ সা’দত, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]