সাতক্ষীরা জেলায় হানা দিল কোভিড-১৯

Share the post

ইজাজ আহমেদ সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে খুলনা মেডিকেল কলেজের সংশ্লিষ্ট ইউনিট থেকে তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে মর্মে জানিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত।

আক্রান্ত ব্যক্তি তালা উপজেলার আওতাধীন পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের কাপাসডাঙ্গার বাসিন্দা এবং একটি বে-সরকারি প্রতিষ্ঠান (এনজিও) এর স্বাস্থ্যকর্মি বলে জানা গেছে। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার জানান, আক্রান্ত ব্যক্তির অবস্থান সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রশাসনের সাথে সমন্বয় করে তার বাড়িসহ সংস্পর্শে আসা সকলের বাড়ি লক ডাউন করা হবে এবং পরিস্থিতি বুঝে তিনি বাড়িতে থাকবেন না হাসপাতালে ভর্তি হবেন, সেই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, এই প্রথম সাতক্ষীরা থেকে পাঠানো কোন ব্যক্তির নমুনা করোনা পজেটিভ হলো। এর আগে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল টেকনিশিয়ান কর্মস্থল থেকে করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরায় এসে শহরের উত্তর কাটিয়াস্থ ভাড়া বাড়িতে আইসোলেশনে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]