সাতকানিয়ায় ঝুঁকিপূর্ণ রোড ডিভাইডারে ঘটছে দুর্ঘটনা

Share the post

সাতকানিয়ার কেরানীহাটে যানজট নিয়ন্ত্রণে কয়েক বছর আগে সড়কে বসানো হয়েছিল রোড ডিভাইডার। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ট্রাফিক মোডের রোড ডিভাইডার এখন মারাত্মক ঝূঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে হতাহতের পাশাপাশি গাড়ির মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মঙ্গলবার ভোরে কক্সবাজারমুখী বালু বোঝায় একটি ট্রাক ডিভাইডারের উপর তুলে দেন। এতে গাড়িটির সামনের অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা যায়, সড়কে এসব ডিভাইডার বসানোর পর থেকে যানজট কিছুটা কমেছে। কিন্তু যানজট নিরসনের জন্য বসানো ডিভাইডারগুলো দিনের বেলায় উপকারী হলেও রাতের বেলায় বিপজ্জনক দুর্ঘটনা ঘটাচ্ছে। রাতে ভাল করে দেখা না যাওয়ায় অনেক চালক এসব ডিভাইডারের উপর গাড়ি তুলে দিচ্ছেন। এতে করে প্রায় রাতেই দুর্ঘটনা ঘটছে। ডিভাইডারগুলোতে প্রতিফলক স্টিকার সাঁটানো না থাকায় রাতের অন্ধকারে ভাল করে দেখা যায় না। ফলে রাতের বেলা দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনা রোধে ডিভাইডারগুলোতে দ্রুত সময়ের মধ্যে প্রতিফলক স্টিকার সাঁটানোর দাবি জানিয়েছেন যানবাহন চালক, যাত্রী ও সাধারণ লোকজন।

কেরানীহাট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ ফেরদৌস আলম বলেন, ডিভাইডারগুলো বসানোর আগে সড়কে নিত্য যানজট সৃষ্টি হতো। এখন থেকে প্রায় আড়াই বছর আগে সড়কের যানজট নিরসনের লক্ষ্যে সাতকানিয়া থানার তৎকালীন ওসি মোঃ রফিকুল হোসেন উদ্যোগ নিয়ে সড়কে ডিভাইডারগুলো বসানোর ব্যবস্থা করেছিলেন। এসব ডিভাইডার বসানোর পর কেরানীহাটে যানজট সমস্যার কিছুটা সমাধান হয়েছে। সড়কে বিশৃঙ্খলভাবে গাড়ি রাখাও কমেছে। কিন্তু সড়কের উপর বসানো ডিভাইডার রাতের বেলায় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিফলক স্টিকার না থাকায় রাতে গাড়ির চালকরা এসব ডিভাইডার ঠিক ভাবে দেখতে পান না। ফলে প্রায় রাতে এসব ডিভাইডারের উপর গাড়ি তুলে দিচ্ছেন চালকরা।

কেরানীহাটে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর নাজমুল ইসলাম বলেন, ডিভাইডার সংস্কার না হওয়ার বিষয়টি আমরা চিন্তা ভাবনা করছি। আগামীতে কেরানীহাট গরুর বাজার পর্যন্ত ডিভাইডার বসানো হবে। তাছাড়া তাৎক্ষনিকভাবে পুরানো ডিভাইডার যাতে রাতে দেখা যায় সেজন্য রিফ্লেক্টিভ স্টিকার লাগানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]