সাজেকে যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

Share the post

রাঙামাটি প্রতিনিধি : বাঘাইছড়ি সাজেকে ভাগ্যধন চাকমা (৩৬) নামে পাহাড়ি এক যুুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার ভোররাতে সাজেক ইউনিয়নের নাঙ্গলমারা নামক এলাকায় নিজ বসতঘর থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। নিহত ভাগ্যধন চাকমা নাঙ্গলমারা এলাকার মৃত বরুণ বিকাশ চাকমার ছেলে।
স্থানীয় গ্রামবাসী ও নিরাপত্তাবাহিনী সূত্র জানায় তিনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নন। নিহতের স্ত্রী জবারাণী চাকমা (২৭) জানান, ভোররাতে ৭/৮ জনের একদল অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী পাশের মাঠের রাস্তা দেখিয়ে দিতে ভাগ্যধনকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাসায় ফিরেননি। জবারাণী আরও জানান, ভোরে ঘুম থেকে উঠে স্বজনদের ঘটনাটি বলার পর তারা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরের জঙ্গলে ভাগ্যধনের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাকে ধারালো দা দিয়ে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সাজেক থানার ওসি মোহাম্মদ ইসরাফিল জানান, সকালে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই ব্যাপারে বিকেল পর্যন্ত সাজেক থানায় কেউই কোনো অভিযোগ দায়ের করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]