সাগরিকার আগুন নিয়ন্ত্রণে এনে প্রাণ হারালেন ফায়ার সার্ভিসের কর্মী

Share the post
চট্টগ্রামের সাগরিকায় রাসায়নিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনে শাররীরিক ভারসাম্য হারিয়ে মারা গেছেন ফায়ার ফাইটার মোহাম্মদ মিলন মিঞা (৩৭)। শুক্রবার (২৬ নভেম্বর) আগুন নিয়ন্ত্রণে আনার পর অসুস্থতাবোধ করলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুর ২টার দিকে তিনি মারা যান।
মিলন মিঞা নোয়াখালী বেগমগঞ্জের চৌমুহনীর হাজীপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি ২০০৫ সালে ফায়ার ফাইটার হিসেবে যোগদান করেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক ফরিদ আহমেদ বলেন, দুপুরে আগুন নেভানোর পর মিলন বুকে ব্যাথা অনুভব করলে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]