সরু ব্রিজে ঘণ্টার পর ঘণ্টা যানজট, দুর্ভোগে আশুলিয়ার রাঙ্গামাটি এলাকার মানুষ।

Share the post

মো: শামিম বেপারী, সাভার আশুলিয়া প্রতিনিধি : ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়ন এর রাঙ্গামাটি এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ রাঙ্গামাটি ব্রিজটি সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন এই ব্রিজ ব্যবহার করে চলাচল করলেও ব্রিজটির সংকীর্ণতা এখন এলাকাবাসীর জন্য বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটি এতটাই সরু যে একসাথে দুটি বড় যানবাহন পারাপার সম্ভব হয় না। কোনো বড় ট্রাক বা মালবাহী গাড়ি ব্রিজে উঠলেই উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকতে দেখা যায়, ফলে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে এলাকার স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। যানজটের কারণে অনেক শিক্ষার্থী সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারে না। একইভাবে জরুরি অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে গ্রামাঞ্চলের কৃষকরাও পড়েছেন বিপাকে। এলাকার কৃষকরা জানান, আশপাশের জমিতে উৎপাদিত সবজি ও কৃষিপণ্য সময়মতো বাজারে নিতে না পারায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। যানজট ও ব্রিজের সংকীর্ণতার কারণে অনেক সময় পণ্যবাহী গাড়ি আটকে থাকে, ফলে কৃষিপণ্য নষ্ট হওয়ার ঝুঁকিও তৈরি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, এই ব্রিজটি এলাকার প্রধান যোগাযোগ মাধ্যম হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিনেও ব্রিজটির কোনো সংস্কার বা সম্প্রসারণ করা হয়নি।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বিশেষ করে ড. মুহাম্মদ সালাউদ্দিন বাবু এমপি’র কাছে ব্রিজটি দ্রুত পূর্ণাঙ্গ সংস্কার ও প্রশস্ত করার জোর দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর মতে, ব্রিজটি দ্রুত সংস্কার ও সম্প্রসারণ করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে উঠবে এবং কৃষি, শিক্ষা ও জরুরি সেবাসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]