সরকারি ছুটি আরও ১০ দিন বাড়ছে!

Share the post

মোজাম্মেল আনোয়ারঃ চারদিকে করোনার তান্ডব।এটি যেন থামার নামই নিচ্ছে না।বিশ্বকে মাত্র কয়েক মাসেই বানিয়ে ফেলেছে মৃত্যুপুরী। আগে যেখানে চলাচলের জন্য তিল পরিমাণও জায়গা পাওয়া যায় না,হরদম চলাচল করতো মানুষ,আজ সেখানে একটি মানুষের বিচরণও নেই।এই যেন ভুতুড়ে পরিবেশ। করোনা এখন বাংলাদেশও।এটির ভয়াবহতা থেকে বাঁচতে মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে।তাই বিশ্বব্যাপী বিস্তৃত কোভিড-১৯-এর বিস্তার থেকে দেশবাসীকে রক্ষা করতে সাধারণ ছুটি আরও ১০ দিন বাড়ানো হতে পারে বলে জানা গেছে। ইতোপূর্বে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি অফিস আদালত ১০ দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এই সাধারণ ছুটি বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হতে পারে। তবে ছুটি সংক্রান্ত সবকিছুই পরিস্থিতির ওপর নির্ভর করছে। তাছাড়াও খোঁজ নিয়ে জানা গেছে, দেশে কোভিড-১৯ বা করোনাভাইরাসের বিস্তার কতটা ঘটেছে বা ঘটছে সে বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রতিদিনই সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভাগের কর্তব্যক্তিদের সঙ্গে কথা বলছেন। সর্বশেষ আপডেট জানছেন, দিচ্ছেন প্রয়োজনীয় নির্দেশনা। এমনকি একাধিক বিশেষজ্ঞের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী বিশ্ব পরিস্থিতিও পর্যালোচনা করছেন। পরিস্থিতির অন্যান্য বিশ্লেষণের ওপর নির্ভর করে ছুটি বাড়ানো হতে পারে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, ছুটি বাড়া বা না বাড়া পরিস্থিতির ওপর নির্ভর করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগ করোনা বিষয়ক পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হবে। (প্রবাসী বাংলা সংবাদ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]