সম্মুখ সারির ২০ করোনা যোদ্ধাকে সম্মাননা জানালো উদ্যোক্তা চট্টগ্রাম

Share the post
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বন্দরনগরী চট্টগ্রামে ২০জন সম্মুখ সারির করোনা যোদ্ধাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানিয়েছে উদ্যোক্তা চট্টগ্রাম। শুক্রবার বিকেলে নগরীর উইন্ড অব চেইঞ্জ রুফটপে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে করোনা যোদ্ধাদের সম্মাননা জানানো হয় । উদ্যেক্তা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা এডমিন সোনিয়া আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
অনুষ্ঠানে যেসকল সম্মুখ সারির করোনা যোদ্ধাদের সম্মাননা জানানো হয় তারা হলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা, বিদ্যুৎ বড়ুয়া, একুশে পত্রিকার সম্পাদক ও ফিল্ড হাসপাতালের সহ-উদ্যোক্তা আজাদ তালুকদার, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, বেসরকারী কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভুইয়া, ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন, করোনা আইসোলেশন সেন্টারের উদ্যোক্তা সাদ শাহরিয়ার, বিশিষ্ট শিল্পপতি জাবেদ ইকবাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. লায়লা খালেদা আঁখি, সাবেক ছাত্রনেতা তোসাদ্দেক নুর চৌধুরী তপু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, গাউছিয়া কমিটি বাংলাদেশ, দুর্বার তারুণ্যের আবু আবিদএবং আল মানাহিল হাসপাতাল।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার বিজয় বসাক, প্রয়াত সাংসদ মাঈনুদ্দিন বাদলের স্ত্রী সেলিনা বাদল। বক্তব্য রাখেন উদ্যোক্তা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সোনিয়া আজাদ এবং সাদ শাহরিয়ার ।
 
করোনাকালে সাধারণ মানুষের পাশে থেকে ভুমিকা রাখায় সম্মুখসারির করোনা যোদ্ধাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]